বন্ধুসভার উদ্যোগে হুমায়ূন আহমেদ সঞ্চরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গতকাল রোববার নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণসভা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ওই স্মরণসভায় হুমায়ূন আহমেদের ওপর চিঠি আকারের প্রবন্ধ পাঠ করেন নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী। এ ছাড়া অডিও কনফারেন্সে বক্তব্য দেন অভিনেতা এজাজুল ইসলাম ও ফারুক আহমেদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সম্পাদক আহকাম উল্লাহ।