বন্ধুসভার উদ্যোগে 'স্বাধীনতা উৎসব'
স্বাধীনতার মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা ‘স্বাধীনতা উৎসব’ অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা শিল্পকলা একাডেমিতে গত শনিবার সন্ধ্যায় এ আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আকিল মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা, নাট্য ও সংস্কৃতিকর্মী আলামীন শাহীন, বন্ধুসভার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লিমন ভূঁইয়া।
আল মামুন সরকার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোর ছিলেন। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে।