বন্ধুসভার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ১১০ জন দরিদ্র মানুষ ও প্রতিবন্ধী শিশুর মাঝে ঈদ শুভেচ্ছা হিসেবে সেমাই, চিনি, গুঁড়া দুধ ও বুন্দিয়া বিতরণ করেছে প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের সাধারণ পাঠাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি খাইরুল আলম, সাবেক সভাপতি সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক দবন কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, পরিবেশ সম্পাদক গৌরী চন্দ সিতু প্রমুখ।