বন্ধুসভার কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মাসব্যাপী সাংগঠনিক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান ও শরৎ-উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।এতে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সভাপতি চিকিৎসক আব্দুন নূর তুষার। এ ছাড়া উৎসবে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পাল, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক অলক বিশ্বাস ও এনায়েতুর রহমান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও বন্ধুসভার সভাপতি আদনান মান্নান।উৎসবে বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী ৩৫ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।