বন্ধুসভার চৈত্রসংক্রান্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল বন্ধুসভার উদ্বোধনী পরিবেশনা। ছবি: প্রথম আলো
ড্যাফোডিল বন্ধুসভার উদ্বোধনী পরিবেশনা। ছবি: প্রথম আলো

বাংলা বছরের শেষ দিন আজ সোমবার। প্রথম আলো বন্ধুসভা চৈত্রসংক্রান্তির আয়োজন করে।
এ উপলক্ষে আজ বিকেল চারটায় প্রথম আলো বন্ধুসভা আয়োজন করে ‘বর্ষবরণ শপথ’ অনুষ্ঠানের। প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলার প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজনে প্রতিটি বন্ধু আগামী এক বছরের জন্য একটি করে শপথ গ্রহণ করেন। শুরুতে সবাইকে মুড়ি, খই, বাতাসা, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অশোক কর্মকার, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, সাইদুল হাসান ও নাজনীন আক্তার। পুরো অনুষ্ঠান জুড়ে থাকে গান, নৃত্য ও আবৃত্তি।
‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে আজ বেলা ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করে বর্ষবরণ উৎসব। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উৎসব আয়োজন করা হয়। দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। গান, নৃত্য, নাটিকা, গম্ভীরা, আবৃত্তি ও র‌্যাম্প শো পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। এতে বক্তব্য দেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহমেদ হেলাল, সাইদুজ্জামান, জান্নাতুল বাকের, দেবলীনা সুর ও হাসান মাহমুদ।