বন্ধুসভার জাতীয় সম্মেলন ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার জাতীয় সম্মেলন ১০ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলন সামনে রেখে সারা দেশের বন্ধুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সম্মেলন সফল করতে বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশনকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে জাতীয় বন্ধু সম্মেলন উদ্‌যাপন পর্ষদ। সম্ভাব্য বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই বৈঠকে বসছেন ঢাকা মহানগরের বন্ধুরা। চলতি সপ্তাহের বন্ধুসভার পাতায় সম্মেলনের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রম সারা দেশে বিস্তৃত। এ সম্মেলন বন্ধুদের জন্য একটি বড় কর্মযজ্ঞ। এর মাধ্যমে বন্ধুসভার সদস্যরা আরও অনুপ্রাণিত ও তৎপর হবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে ই-মেইল ও ফোনে প্রতিটি বন্ধুসভাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেক বন্ধুসভার দুজন সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। দুজনকেই বন্ধুসভা কার্যকরী কমিটির সদস্য হতে হবে, যার একজন হবেন নারী। প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা মিলেই সিদ্ধান্ত নেবেন কারা ঢাকার সম্মেলনে যোগ দেবেন।