বন্ধুসভার ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো নীলফামারী বন্ধুসভার উদ্যোগে গতকাল দুপুরে ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ছবিটি খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে  তোলা l প্রথম আলো
প্রথম আলো নীলফামারী বন্ধুসভার উদ্যোগে গতকাল দুপুরে ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ছবিটি খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তোলা l প্রথম আলো

নীলফামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে ওই ত্রাণ বিতরণ করা হয়।
ওই ইউনিয়নের বাইশপুকুর ও সতীঘাট গ্রামের তিস্তা নদীভাঙনের শিকার ৭০টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশাচাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি সদস্য রমজান আলী, সাংবাদিক মীর মাহমুদুল হাসান, নীলফামারী বন্ধুসভার সভাপতি বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও বন্ধুসভার অন্য সদস্যরা।
ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, এক পোয়া ডাল, দুই কেজি আলু ও এক প্যাকেট স্যালাইন বিতরণ করা হয়।
ত্রাণ হাতে পেয়ে বাইশপুকুর গ্রামের মনোয়ারা বেগম (৫০) বলেন, ‘আপনারা আমাদের কষ্টের কথা চিন্তা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এতেই আমরা খুশি।’ একই গ্রামের সালমা বেগম (৩০) বলেন, ‘নদী আমাদের সব নিয়ে গেছে, এখন আমাদের কষ্ট, তাই সাহায্য-সহযোগিতা নিয়ে চলতে হচ্ছে।’
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, প্রথম আলো একটা পত্রিকা। এই পত্রিকার পাঠকও অনেক। তারা সংবাদ লেখার পাশাপাশি সামাজিক যে কর্মকাণ্ড পরিচালনা করে, এটা আসলে প্রশংসার দাবি রাখে।