বন্ধুসভার ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার চারটি ইউনিয়নের ১৫টি গ্রামে টর্নেডোবিধ্বস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা। গত শনিবার বন্ধুসভার সভাপতি শাহীন মৃধাসহ অন্য সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণে অংশ নেন।শনিবার দিনভর বন্ধুসভার সদস্যরা সদর উপজলোর দুর্গম এলাকা চান্দি, ফুলবাড়িয়া ও পাইকপাড়া গ্রামে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। শুক্রবার রাতে বন্ধুসভার সদস্যরা নিজেদের চাঁদার টাকায় এসব সামগ্রী কেনেন।