বন্ধুসভার পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোয়াজ্জেমকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুসভার পাঠচক্র-বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইন স্মরণে এক সভা ও বই বিনিময় কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় কুটুমবাড়ি পার্টি সেন্টার মিলনায়তনে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে ভৈরব বন্ধুসভা ও বইমেলা পরিষদ।
মোয়াজ্জেম গত বছরের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস চাপায় নিহত হন।
ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় আলোচকেরা বলেন, মোয়াজ্জেম ছিলেন সংগঠন-অন্তঃপ্রাণ এক কর্মী। শত সীমাবদ্ধতার মধ্যেও তাঁর মধ্যে সমাজভাবনা কাজ করত। মানুষের প্রতি তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। মুমূর্ষু রোগীকে বাঁচাতে অসংখ্যবার তিনি নিজের রক্ত দিয়েছেন। এমনকি রক্ত দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।