বন্ধুসভার প্রদর্শনী বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা বিতর্ক দল গতকাল শুক্রবার আয়োজন করে প্রদর্শনী বিতর্ক উৎসবের। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই উৎসবে বন্ধুরা যুক্তিতর্কে মেতে ওঠেন।‘আধুনিকতায় পুরুষেরা নয় নারীরাই এগিয়ে’ বিষয়ে সংসদীয় বিতর্কে অংশ নেন বিতার্কিক বন্ধুরা। অংশগ্রহণকারী বন্ধুরা হলেন ফারহানা কবীর, মেহেরুন নেসা, কানিজ তাসকিন, তানভীর রহমান, এইচ এম সাবির নূর, মো. মাহবুবুর ইসলাম। রম্য বিতর্কের বিষয় ছিল ‘বসন্ত নয় বর্ষাই প্রেমের উপযুক্ত সময়’। রম্য বিতর্কে বর্ষার কদম ফুল দলে ছিলেন রাইসা নুসরাত, জেরিন নাসরিন ও জয়ন্ত কর্মকার। অপর দিকে বসন্তের কোকিল দলে ছিলেন আবু বকর সিদ্দিক, হাসান মাহমুদ, আফসানা আক্তার। বিতর্কে বিচারক হিসেবে ছিলেন ইফতেখায়রুল ইসলাম, মোহাম্মদ নাসিরউদ্দিন, শরিফুল আহমেদ, সানাউল হক, জাকির হোসেন। বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘বিতর্কের মাধ্যমে অন্যের যুক্তি মেনে নেওয়া শেখা যায়।’ উপস্থিত বন্ধুদের অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় এ আয়োজন।