বন্ধুসভার বইমেলা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে জমে উঠেছে প্রথম আলো বন্ধুসভার বইমেলা ও স্বাধীনতা উৎসব। গতকাল বুধবার বেলা ১১টায় আলোচনা সভার মধ্য দিয়ে মেলার দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়।
বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হানিফ সিদ্দিকী, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষক শাহ আলম ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিন আমিন।
আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ আর কবিতা আবৃত্তি ছাড়াও ছিল নাটক। রফিউল কাদেরের লেখা ও ইমরান হোসেনের নির্দেশনায় বিকেলে মঞ্চস্থ হওয়া নাটক লজ্জাতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অভিনয় করেন। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করেন বন্ধুসভার সদস্যরা। সাংস্কৃতিক পরিবেশনা শেষে প্রদর্শন করা হয় ফারজানা ববি পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বিষকাঁটা।
বন্ধুসভার বিগত বছরগুলোর কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজ শেষ দিনে আলোচনা সভাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম।