বন্ধুসভার বন্ধুদের বুকের মধ্যে আছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার করা মানববন্ধন আমাদের একটা বড় অর্জন। আমাদের সমাজে একটি বড় সমস্যা হচ্ছে মেয়েদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি বাদলাতে পারবে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।’গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় প্রথম আলোর পঞ্চম তলার সেমিনার কক্ষে বন্ধুসভার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এসব কথা বলেন।প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বন্ধুদের উদ্দেশে বলেন, ‘এখন আমরা বলছি, দেশকে মায়ের মতো ভালোবাসি। কিন্তু এমন একটি সময় আসবে, যখন আমরা বলব দেশকে বন্ধুসভার মতো ভালোবাসি।’ উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর বলেন, বন্ধুসভার মাঝে খুেঁজ পাওয়া যায় প্রাণের স্পন্দন।বন্ধুসভার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের বুকের মধ্যে আছে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের শ্রমে, ঘামে, মেধায় সুন্দর করে বাসযোগ্য করে নির্মাণ করতে চাই। আসুন দেশকে মায়ের মতো ভালোবাসি।’ঢাকা বন্ধুসভার সভাপতি আবেদা সুলতানা বলেন, যে স্বপ্ন নিয়ে আজ থেকে ৪০ বছর আগে দেশের জনগণ স্বাধীনতার সংগ্রামে নেমেছিল, সে স্বপ্নপূরণে বন্ধুসভার বন্ধুরা কাজ করে চলেছে।এ ছাড়া প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান, সাহিত্য সম্পাদক জাফর আহমদ, ঢাকা বন্ধুসভার সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান, যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সদস্য রফিকুল ইসলাম, দিবা আহমেদ, জুবায়ের কবির, হাসান ইমাম, সুমাইতা মার্জিন, আতিয়া, হাবিবুল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বেলাল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমরুল কায়েস, লাবণী, ইউআইইউ বন্ধুসভার নাশিত, মধু, সিআরপি বন্ধুসভার জিকো, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রুপা, সাইফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শোভন সাহা, কান্তা ও লেদার কলেজ বন্ধুসভার রিপন বক্তব্য দেন।