বন্ধুসভার বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ দিন ধইরা একটা শাড়ি পইরা আছি। এহন আপনেরার শাড়িডা পাইয়া পড়নেরটা বদলানের সুযোগ পাইছি।’ বন্ধুসভার দেওয়া শাড়ি পেয়ে এভাবেই কথাগুলো বললেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পাতিরহাতা গ্রামের বিধবা সঞ্চৃতি বেগম।গতকাল বৃহস্পতিবার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি গ্রামের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট, গেঞ্জি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা পাতিরহাতা, উড়িশিওড়া, ফুলবাড়িয়া, ঝারুলতলা, ভাতশালা, চান্দুপুর গ্রামে গিয়ে এসব বস্ত্র ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেন।