বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার বাসস্ট্যান্ডে গতকাল শনিবার বিকেলে ‘নিরাপদ সড়ক চাই, বাঁচতে চাই’ স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গুরুদাসপুর প্রথম আলো বন্ধুসভা। গত সোমবার মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ৩৬ যাত্রী মারা যান। কর্মসূচিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বন্ধুসভার আহ্বায়ক আমানউল্লাহ সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মতিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ মোকলেছুর রহমান, আবদুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য মেহেদী হাসান।