বন্ধুসভার 'জল পড়ে পাতা নড়ে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মের শেষ দিন গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার ঢাকা মহানগরের আয়োজনে ‘জল পড়ে পাতা নড়ে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকা মহানগরের ১৭টি বন্ধুসভার প্রায় ২০০ জন বন্ধু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে গান পরিবেশন করেন বন্ধু দেবলীনা সুর, অসিম রায়, ইমরান, শোয়েব ও দীপ। নৃত্যে অংশ নেন আনন্দিতা খান, সাঈদ, অধরা ও রাখি। ‘ফুটবল ফুটবল’ শিরোনামের মূকাভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন বন্ধু মীর লোকমান। সবশেষে বন্ধুদের অণুকাব্য পড়ে শোনান সাইদুজ্জামান রওশন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হুর-এ-জান্নাত ও অনিক সাহা।
ঢাকা মহানগর বন্ধুসভার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বিজ্ঞপ্তি৷