বন্ধুসভাসহ স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সংস্থাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবদানের জন্য প্রথম আলো বন্ধুসভা রাঙামাটির সভাপতি দ্বীপান্বিতা চাকমার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং পরে আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাশ্রমে কাজ করা ১১টি স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনীসহ ৯টি সরকারি সংস্থা ও ১৬ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ভাস এ সম্মাননা দেয়। সম্মাননা পাওয়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে প্রথম আলো বন্ধুসভাও রয়েছে।

গতকাল বিকেল চারটার দিকে রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে সম্মাননা দেওয়া উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্ভাসের সভাপতি মো. তাজনিফ হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সিদ্দিকী ও সিভিল সার্জন শহীদ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক সংস্থা, সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।