বন্ধের এক দিন পর খুলে দেওয়া হলো পর্যটন মোটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ করে দেওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার বান্দরবানের পর্যটন মোটেল আবার খুলে দেওয়া হয়েছে। প্রায় সাড়ে ৩০ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বকেয়া থাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বুধবার মোটেলে তালা ঝুলিয়ে দিয়েছিল।
মোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, বকেয়া ৩০ লাখ টাকা ছয় কিস্তিতে পরিশোধের অঙ্গীকার করেছেন তাঁরা। প্রথম কিস্তির ৫ লাখ টাকা গতকাল পরিশোধ করায় এনবিআর মোটেলের তালা খুলে দিতে রাজি হয়।
কর অঞ্চল বান্দরবানের মূসক কমিশনার ইয়াসমিন বেগম বলেন, পর্যটন করপোরেশন থেকে ইজারা নিয়ে একটি বেসরকারি সংস্থা পর্যটন মোটেলটি পরিচালনা করছে। তবে ২০০৯ সাল থেকে সংস্থাটি কোনো মূসক দেয়নি।