প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, দেশে মাদকাসক্তের ৯১ শতাংশই কিশোর, তরুণ ও যুবক। এ ছাড়া শতকরা পাঁচজন নারী মাদকাসক্ত। গতকাল রোববার দুপুরে প্রেসক্লাবে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা মানস আয়োজিত লটারি ২০১৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ব্যাধি নিরাময়ে মাদকের সহজলভ্যতা বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। নিজস্ব প্রতিবেদক।