প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর হকার্স লীগ। গতকাল শুক্রবার দুপুরে কোর্ট পয়েন্টে এ সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ। নইলে কঠোর আন্দোলন শুরু করা হবে। সিলেট হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবদুর রকিবের সভাপতিত্বে সমাবেশে শ্রমিক লীগের উপদেষ্টা আবদুল সাত্তার, আওয়াল হোসেন, আদনান খান, শফিকুর রহমান, হাতিয়ার রহমান, রাসেন্দ্র বাবু প্রমুখ বক্তব্য দেন। বুধবার সিটি করপোরেশন নগরের কেন্দ্রস্থলে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছিল। কিন্তু পরপরই ফুটপাত আবার দখল হয়ে যায়।