বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিঘ্ন রেল চলাচলের নামে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজারের অধিক গাছ কাটার উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন নয়জন তরুণ কবি। গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান উদ্ভিদ ও জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ রেইন ফরেস্ট। অনেক বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের জন্য এটি বিশ্বেরও সম্পদ। ওই নয়জন কবি হলেন জাহাঙ্গীর জয়েস, সুনীল শৈশব, জয়নাল আবেদীন, মুজাহিদ আহমদ, আহমদ আফরোজ, জাবেদ ভূঁইয়া, অপূর্ব সোহাগ, ইভান অরক্ষিত ও সাকী সায়ন্ত।