বন্ধ্যাকরণে ‘অঘটন’, চেপে রাখতে ক্ষতিপূরণ
পিঠাপিঠি বয়সের চার সন্তানের মা তিনি। আর সন্তান নিতে চাইছিলেন না। তাই জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে গিয়েছিলেন সিলেটের পাঠানটুলায় ‘পরিবার পরিকল্পনা হাসপাতালে’। সেখানে তাঁর বন্ধ্যাকরণের লক্ষ্যে অস্ত্রোপচার করতে গিয়ে ‘অঘটন’ ঘটিয়ে বসেন চিকিৎ সক। অস্ত্রোপচার করতে গেলে গৃহবধূর খাদ্যনালি ছিদ্র হয়ে যায়। বন্ধ্যাকরণও আর সম্ভব হয়নি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক মাস ধরে ওই নারী দুর্বিষহ সময় পার করছেন। হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ চতুর্থ তলায় নারী ওয়ার্ডে চিকিৎ সাধীন। তাঁর শরীরে দুই দফায় অস্ত্রোপচার হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিন থেকে পাইপের সাহায্যে তাঁকে খাওয়ানো ও মলত্যাগ করানো হচ্ছে। শয্যাপাশে থাকা গৃহবধূর মা জানান, দিনমজুর পরিবারে চার সন্তান হওয়ায় তাঁর মেয়ের সংসার চলছিল না। পাঠানটুলায় পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সার্ভিস প্রকল্পের অধীনে বেসরকারি সংস্থা বিএভিএস পরিচালিত পরিবার পরিকল্পনা হাসপাতালে গত ২৯ জানুয়ারি মেয়েকে ভর্তি করেন। প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর ওই দিন রাতেই অস্ত্রোপচার করা হয়। পরদিন গিয়ে তিনি মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রথম আলোকে বলেন, ‘মেয়ের এমন হাল হওয়ার কারণ কিতা—জানতে চাইলে তাঁরা (বিএভিএস কর্তৃপক্ষ) কইছে অঘটন হই গেছে। চিকিৎ সায় ভালা অইব।’ তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। হাতত পাঁচ হাজার টেখা দিয়া তাঁরা কইছে আরও দিমু, কেউরে কইও না! কইলে মেয়ের চিকিৎ সা অইত না, টেখাও পাইতায় না!’ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নারী ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎ সক জানান, রোগীর খাদ্যনালিতে ছিদ্র হয়েছে। তা বন্ধ করতে দুটি অস্ত্রোপচার হয়েছে। আরেকটি অস্ত্রোপচারের পর তাঁর অবস্থার উন্নতি হতে পারে। দীর্ঘমেয়াদি এই চিকিৎ সা চালাকালে তাঁর খাওয়া-দাওয়া, মলত্যাগ পাইপ দিয়ে করতে হবে। পাঠানটুলায় বিএভিএসের কার্যালয়ে গিয়ে জানা গেছে, ওই নারীর বন্ধ্যাকরণে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎ সক এখলাছুর মুমিন। ‘ক্লায়েন্টের চিকিৎ সা খরচ বাবদ পাঁচ হাজার টাকা দেওয়ার’ কথাটি একটি কাগজে লেখা রয়েছে। এতে ওই গৃহবধূর সই রয়েছে। যোগাযোগ করলে চিকিৎ সক এখলাছুর মুমিন জানান, তিনি এ হাসপাতালের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎ সক। ‘অঘটন’ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘অসর্তকতায় এমনটি হয়েছে। তাঁর খাদ্যনালি ফুটো হয়ে গিয়েছিল। আমরা এ জন্য আর্থিক কিছু ক্ষতিপূরণ দিয়েছি। চিকিৎ সার খোঁজও নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘১৯৯৬ সাল থেকে এ প্রতিষ্ঠান চালাচ্ছি। এই প্রথম একটি অঘটন ঘটল। কীভাবে যে এ রকম হলো, বুঝতে পারছি না।’ তিনি এ প্রতিবেদককে ঘটনাটি এড়িয়ে যেতে বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট কার্যালয়ের উপপরিচালক সাহা বিধান কুমার জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম সক্রিয় রাখতে পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সার্ভিসেস প্রকল্প চালু হয়েছে। তিনি বলেন, ‘বন্ধ্যাকরণ কার্যক্রম বেসরকারি পর্যায়ে প্রকল্পের মাধ্যমে চললেও অঘটন ঘটলে তাৎ ক্ষণিক আমাদের জানানোর কথা। আমরা এ ব্যাপারে অবশ্যই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’