বন্ধ্যাত্ব ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিশেষ বন্ধ্যাত্ব ক্যাম্প গতকাল শুক্রবার সদর উপজেলার মা ও শিশু কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প উদ্বোধন করেন পরিবার পরিকল্পনার রংপুর ও রাজশাহী বিভাগের পরিচালক মলয় কুমার রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আজম নুর, মেডিকেল কর্মকর্তা নজরুল ইসলাম, চিকিৎসক মারুফা আখতার জাহান। ক্যাম্পে দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহণ করেন ৮২ জন। এ ছাড়া স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন তিনজন পুরুষ ও চারজন নারী। এ ব্যাপারে নজরুল বলেন, সচেতনভাবে মানুষ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছে। মানুষকে সচেতন করার জন্য এসব ক্যাম্প করা হচ্ছে।