প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিলুপ্তপ্রায় বনরুইসহ কয়েকটি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাণীগুলো অবমুক্ত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বনরুই ছাড়া অন্য প্রাণীর মধ্যে ছিল দুটি অজগর, একটি লজ্জাবতী বানর ও একটি বনবিড়াল। অন্যান্যের মধ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, কমলগঞ্জের ইউএনও মো. মাহমুদুল হক, সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব প্রমুখ উপস্থিত ছিলেন।