বন্য প্রাণী অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটটি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাণীগুলো অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত প্রাণীর মধ্যে ছিল একটি করে মেছো বাঘ, অজগর ও সোনালি বিড়াল এবং পাঁচটি পরিযায়ী পাখি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো প্রমুখ উপস্থিত ছিলেন।