প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দিনব্যাপী বন্য প্রাণী উৎসব অনুষ্ঠিত হবে। বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাব (সিইউবিসি) যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবের স্লোগান ‘আমাদের হাতেই বন্য প্রাণীর ভবিষ্যৎ’। আজ সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় উৎসব শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। উৎসবে থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ওয়াইল্ড রেইস’ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, শোভাযাত্রা ও চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাখি চেনার প্রতিযোগিতা।