বন্য প্রাণী ও পাখি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় বিভিন্ন প্রজাতির ১৪টি বন্য প্রাণী ও পাখি অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এগুলো অবমুক্ত করা হয়।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে গতকাল বেলা আড়াইটায় জানকিছড়ায় একটি মেছো বাঘ, তিনটি বাদামি বানর, দুটি বিলুপ্ত প্রায় সোনালি বিড়াল, সাতটি পরিযায়ী পাখি ও একটি গোখরা সাপ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহমুদ, মেজর মিন্নাজ মিয়া ও মাহতাবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল, সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) তবিবুর রহমান, রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী, ভেটেরিনারি সার্জন আরিফ হোসেন ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দে বলেন, এসব প্রাণী ও পাখি সিলেটের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।