বন্য প্রাণী রক্ষায় জোর লড়াইয়ে নামার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণী রক্ষায় জোর লড়াইয়ে নামার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট (ডব্লিউটিবি) এখন থেকে ‘ওয়াইল্ড টিম’ নাম নিয়ে কাজ করবে। নতুন নাম নেওয়া উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্য প্রাণী বিশেষজ্ঞ, পরিবেশবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বন্য প্রাণী রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন।প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অশুভ শক্তির তৎপরতার কারণে বন্য প্রাণী রক্ষা কঠিন হয়ে পড়েছে। বন্য প্রাণী রক্ষার ব্যাপারে সচেতনতা বাড়লে এ কাজ অনেক বেশি সহজ হবে।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত বাংলাদেশের কক্সবাজার। এই সম্পদগুলো সঠিকভাবে রক্ষা ও ব্যবহার করতে পারলে বাংলাদেশ বিশ্বের পর্যটকদের প্রধান তীর্থক্ষেত্রে পরিণত হতে পারে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও আন্তর্জাতিক সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রাসেল মিঠামায়ার। অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী, ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত স্টেফান অলিং, কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াং ওয়ানের চেয়ারম্যান কিয়াক সুংসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।