দেশে প্রতিনিয়ত বন্য প্রাণী হত্যা এবং পাচার হচ্ছে। প্রভাবশালীরা বন ধ্বংস করে বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস করে দিচ্ছেন। তাই প্রকৃতির এই সম্পদ বন্য প্রাণীদের রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার রাজধানীর বন ভবনে বন বিভাগ আয়োজিত বিশ্ব বন্য প্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা বনভূমি রক্ষায় সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগকে আরও সোচ্চার এবং সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন। দিবসটির এবােরর প্রতিপাদ্য িছল ‘বন্য প্রাণী সংরক্ষণে তরুণদের কণ্ঠে কণ্ঠ িমলাই’।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, শুধু বন্য প্রাণী নয়, দেশ পরিচালনাতেও তরুণদের কণ্ঠ আমলে নিতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসকেরা বনের জমি ইজারা দিয়ে দিচ্ছেন। গাজীপুরের সব জমি প্রভাবশালীরা নিয়ে নিচ্ছেন। বনের মধ্যে শিল্পকারখানা বানাচ্ছেন। ফলে বন ও বন্য প্রাণী রক্ষা কঠিন হয়ে পড়ছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমদ বলেন, দেশে বন্য প্রাণী পাচার বাড়ছে। হত্যাও হচ্ছে। কিন্তু তা বন্ধের জন্য বন বিভাগের সক্ষমতা বাড়ানো হচ্ছে না।