বন্য প্রাণী শিকারের অভিযোগে গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্য প্রাণী শিকারের অভিযোগে সাত আদিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বন বিভাগের দুপচাঁচিয়া অঞ্চলের কর্মকর্তারা আদমদীঘি উপজেলার ছোট আঁখিড়া গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সোমে হাজদা, কিসুন হাজদা, সনিরাম মুরমুর, হেনা মুরমুর, জারমান মারতি, লক্ষ্মীরাম টুডু, সুক্কু মুরমুর। এ সময় তাঁদের কাছ থেকে বন্য প্রাণী শিকারের অস্ত্র, তীর-ধনুক উদ্ধার এবং কয়েকটি বেজির মাংস জব্দ করা হয়। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে আদমদীঘি থানায় মামলা করা হয়েছে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।