বন্য প্রাণী সংরক্ষণে ২৫৪ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাঘসহ অন্যান্য বন্য প্রাণী সংরক্ষণে ২৫৪ কোটি টাকা ঋণ-সহায়তা দেবে বিশ্বব্যাংক। বন্য প্রাণী সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক এই সহায়তা দেবে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে প্রতিমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি ইলেন গোল্ডস্টেইন দেখা করেন।হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের অন্যতম উন্নয়ন-সহযোগী। এই সহযোগিতার অংশ হিসেবে গভীর বনাঞ্চলে বন্য প্রাণী অপরাধ দমনে নিয়মিত টহল ও আনুষঙ্গিক সহায়তার জন্য ৩৮টি জলযান এবং ৬৫টি স্থলযান কেনা হবে। এ ছাড়া বন্য প্রাণী সংরক্ষণের কার্যক্রম জোরদার করতে একটি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে।’ বিজ্ঞপ্তি।