বন্য শূকরের আক্রমণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে গত সোমবার বন্য শূকরের আক্রমণে রাজু কালিন্দি (১৪) নামের এক কিশোর আহত হয়েছে। জানা গেছে, বিকেলে বাগানের ভেতরে খেতে কাজ করার সময় কয়েকটি বন্য শূকর রাজুকে আক্রমণ করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগানের চিকিৎসাকেন্দ্রে (ডিসপেনসারি) নিয়ে যাওয়া হয়। পরে রাজুকে জেমস ফিনলের বালিশিরা কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।