বন্য হাতির আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা গারোকোনা গ্রামে গত মঙ্গলবার রাতে একদল বন্য হাতি আক্রমণ চালায়। আক্রমণে গ্রামের সাত কৃষকের শিমখেত নষ্ট হয়ে গেছে। তাঁদের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ২০ থেকে ২৫টি বন্য হাতি প্রায় দুই একর জমিতে আবাদ করা শিমখেতে আক্রমণ করে। হাতির দল শিমখেতের জাংলা নষ্ট করে শিম খেয়ে ফেলে। ঝিনাইগাতীর ইউএনও মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটির খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা হবে।