বন্য হাতির আক্রমণ কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের সোমনাথপাড়ায় গতকাল রোববার ভোর চারটার দিকে বন্য হাতির আক্রমণে ফিলিপ সাংমা (৫৫) নামের আদিবাসী এক কৃষক নিহত হয়েছেন। বকশীগঞ্জ উপজেলা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নুকু মারাক প্রথম আলোকে জানান, গারো পাহাড়ের সোমনাথপাড়ার কৃষক ফিলিপ সাংমা প্রতি রাতেই তাঁর বাড়ির কাছে ধানখেতের টংঘরে রাত যাপন করতেন এবং ধানখেত পাহারা দিতেন। গতকাল ভোর চারটার দিকে ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ের সীমান্তপথ দিয়ে কমপক্ষে ৪০টি হাতির একটি দল সোমনাথপাড়ায় ঢোকে। হাতির দল ফিলিপ সাংমার টংঘর ভেঙে তাঁর ওপর আক্রমণ চালায়। হাতি তাঁর বাম পা ছিঁড়ে ফেলে। ঘটনাস্থলেই তিনি মারা যান। হাতির আক্রমণে পাকা ধান এবং অন্যান্য ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।