বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী গ্রামে গতকাল রোববার ভোরে বন্য হাতির আক্রমণে রশিদ আহমদ (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আবদুল নবীর ছেলে।
স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূর হোসেন বলেন, ধানখেতে তৈরি টংঘরে সারা রাত অবস্থান করে রশিদ আহমদ গতকাল ভোরে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি বন্য হাতির সামনে পড়েন। হাতিটি তাঁকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
২ মে ভোররাতে রামুতে বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছিল। তিনিও টংঘরে বসে খেতের ধান পাহারা দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির দল আক্রমণ করে।