বন্য হাতির আক্রমণে দাদি-নাতনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়ায় (চেমছড়ি পাড়া) বন্য হাতির হামলায় দাদি-নাতনির মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, নিহত ব্যক্তিরা হলেন চেমছড়ি গ্রামের রাহামত উল্লাহর স্ত্রী আলকুম আরা বেগম (৪৫) ও তাঁর নাতনি জমিরা বেগম (১২)। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।