বন্য হাতির ভয়ে মানুষ গ্রামছাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের জঙ্গল জামিজুরী গ্রামে বন্য হাতির ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া একটি গ্রামে সারারাত তাণ্ডব চালিয়েছে একদল বন্য হাতি।লালুটিয়া বন বিট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ২৫-৩০টির একটি বন্য হাতির দল আদর্শ গ্রামের পরিত্যক্ত বাড়িগুলোতে হামলা চালায়। এ সময় হাতির দল প্রায় বাড়ি ভেঙে দুমড়ে-মুচড়ে ফেলে। রাতভর তাণ্ডব চালিয়ে বন্য হাতির দল দিনে পাহাড়ে চলে যায়। এ সময় হাতির দল বিপুল পরিমাণ জমির পাকা আমন ধানও নষ্ট করে।দোহাজারী বন বিটের কর্মকর্তা ফজলুল কাদের বন্য হাতির আক্রমণের কথা স্বীকার করে জানিয়েছেন, আমান মৌসুম শুরুর পর এই এলাকায় বন্য হাতির আক্রমণ বেড়ে যায়। বন্য হাতি তাড়াতে বন বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।