বন্য হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রামে ভারতীয় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল সকালে ওই গ্রামের একটি ধানখেতে প্রাণিটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আশুতোষ হাজং জানান, রাতের আঁধারে পথ ভুলে ভারতীয় এ বন্য হাতিটি বাংলাদেশে ঢুকে পড়ে। শনিবার সকালে বাকাতলা গ্রামের সামনে একটি খেতে এটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বন বিভাগের মহিষখলা অঞ্চলের বিট কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ধরমপাশা উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের ভেটেরিনারি সার্জন উৎপল কুমার জানান, হাতিটির বয়স ৮০ বছর হবে। স্বাস্থ্য পরীক্ষায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণেই এটি মারা গেছে।