বন্য হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেতরে হাতির নির্ধারিত বেষ্টনীর কাছে একটি বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পার্কের বনকর্মীরা হাতির মরদেহটি উদ্ধার করেন। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. নুরুল হুদা জানান, বুধবার সন্ধ্যা থেকে রাতের যেকোনো সময় বন্য হাতিটি পার্কে ঢুকে পড়ে। রাতে হাতিটির মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে হাতিটি মারা গেছে, তদন্ত প্রতিবেদন ছাড়া এখনই বলা যাচ্ছে না।