বন্য হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নাথপাড়া বটতলা এলাকার বিলে গতকাল মঙ্গলবার সকালে একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।বন বিভাগ সূত্র জানায়, হাতিটির বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। গত সোমবার রাতের কোনো এক সময় হাতিটি মারা গেছে। কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী জানান, তিন-চার দিন ধরে নাথপাড়া বটতলাএলাকার আশপাশে একটি বন্য হাতিকে ঘুরতে দেখা গেছে। গতকাল ভোরে স্থানীয় কৃষকেরা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। সাতকানিয়ার চুড়ামনি বন বিট কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, অসুস্থতার কারণে হাতিটি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তিনি জানান, মৃত হাতিটিকে লোকালয়ের একটু দূরে নিয়ে মাটিতে পুঁতে ফেলা হবে।