বন্য হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী বন বিটের বাতিরছড়া এলাকায় একটি বন্য হাতি মারা গেছে। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে হাতিটির দাঁত কেটে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ফাঁসিয়াখালী গ্রামের কাঠুরিয়া পরিমল দাশ ও রতন পাল মৃত হাতিটি পড়ে থাকতে দেখেন। জানতে চাইলে ফাঁসিয়াখালী বন বিট কর্মকর্তা ফারুক আহমদ জানান, বন্য হাতির মৃত্যুর খবর তাঁর জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে। ১৫ মে রিংভং এলাকায় মারা যাওয়া বাচ্চা হাতিটি ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল।