বন্যা উপদ্রুত এলাকার বিদ্যালয়ের পরীক্ষা সুবিধামতো সময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা উপদ্রুত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের সুবিধামতো সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে পারবে। একই সঙ্গে ক্লাস বন্ধ হয়ে থাকলে সেগুলো পরে সুবিধামতো সময়ে নেওয়া যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, এ বিষয়ে আজই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩ আগস্ট থেকে ১১ আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণের কথা। কিন্তু গত কয়েক দিনের বন্যায় দেশের বিভিন্ন এলাকার কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।