বন্যা থেকে রক্ষা পেতে পাহাড় নিধন বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবানের আওয়ামী লীগের সাংসদ বীর বাহাদুর উশৈসিং বলেন, বন্যা থেকে রক্ষা পেতে হলে পাহাড় নিধন বন্ধ করতে হবে। পাহাড়ের গাছপালা কাটা প্রতিরোধ করতে হবে। নইলে কারও জীবন নিরাপদ হবে না।
৪ জুলাই সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ির পাঁচ শতাধিক মানুষের মধ্যে নগদ টাকা, চাল, ঢেউটিন ও লুঙ্গি বিতরণ করা হয়।
বীর বাহাদুর বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে নাইক্ষ্যংছড়ির পাহাড়গুলো ন্যাড়া হয়ে গেছে। একশ্রেণির প্রভাবশালী পাহাড়-জঙ্গল ধ্বংসের পাশাপাশি নদী-নালার তীরও গ্রাস করছে। এর ফলে সামান্য বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হচ্ছে এলাকা। তলিয়ে যাচ্ছে লোকজনের ঘরবাড়ি।
তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি, বাইশারী ও দোছড়ি ইউনিয়নের সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচুমং মারমা প্রমুখ।