বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বন্যা-পরিস্থিতি গত রোববার সন্ধ্যা থেকে অপরিবর্তিত রয়েছে। যমুনাসহ অভ্যন্তরীণ নদীগুলোতে টানা কয়েকদিন পানি বৃদ্ধির ফলে জেলার বেশ কিছু এলাকায় বন্যা দেখা দেয়। রোববার সন্ধ্যার পর থেকে যমুনার পানি না বাড়লেও ইছামতি, বড়াল, করতোয়া, ফুলজোড়, গুমানীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যাদুর্গত মানুষেরা বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ অন্যান্য উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। জেলার প্রায় দুই লাখ বন্যাদুর্গত মানুষ খাওয়ার পানিসহ শুকনো খাবারের তীব্র সংকটে ভুগছে। গতকাল পর্যন্ত সরকারি কোনো ত্রাণ বন্যাদুর্গত এলাকায় পৌঁছায়নি।