বন্যা পরিস্থিতির উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় জেলার প্রায় সোয়া ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান ছয় দিন ধরে বন্ধ রয়েছে। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কিছু কিছু এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের ঘরে পানি থাকায় এবং শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। পানি কমলেই আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, বন্যায় ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নেত্রকোনা প্রতিনিধি