বন্যা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ থেকে ১৫ আগস্ট তিন দিনের জোয়ারের কারণে সৃষ্ট প্লাবনে বাংলাদেশের উপকূলীয় এলাকার নয়টি জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে আছে। তীব্র জোয়ারে বন্যা প্রতিরক্ষা বাঁধগুলো ভেঙে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকা ভাঙনের শিকার এবং বসতভিটা ও আবাদি জমি নদীতে বিলীন হচ্ছে।

উপকূলীয় অঞ্চল রক্ষা এবং এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা ও বাস্তবানুগ কর্মসূচি গ্রহণ করার দাবিতে ১৯টি উপকূলীয় অধিকারভিত্তিক সংগঠন ‘উপকূলীয় উন্নয়ন জোট’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘অস্বাভাবিক সামুদ্রিক জোয়ারের প্লাবন: ত্রাণ ও স্থায়ী প্রতিরক্ষার উপায়’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে দুর্যোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ ডিজাস্টার ফোরামের গওহর নঈম জানান, আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর চাঁদের আকর্ষণে বছরের সবচেয়ে বড় জোয়ার সৃষ্টি হতে পারে। এ জন্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সর্বোচ্চ সতকর্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে এ দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।নি।