বন্যাকবলিত কুড়িগ্রাম
অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বেড়ে যায়। কয়েকটির নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এ কারণে বন্যায় জেলার নয়টি উপজেলাকে দুর্গত ঘোষণা করা হয়। আশ্রিত মানুষের সংখ্যা ৬৬ হাজার ২৪৬-এ দাঁড়িয়েছে। সদরে কল্যাণ এলাকায় ধরলা নদীর বাঁধ ভেঙে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যোগাযোগব্যবস্থা বন্ধ। সারা দেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ। তিন উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ।
সদর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ২০ ফুট অংশ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এমনকি কাঁঠালবাড়ি ও হুলোখানা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বাংটুর ঘাট এলাকায় বাঁধ ভেঙে ওই এলাকা দিয়ে পানি ঢুকে দুই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে আশ্রয় নিয়েছেন। কুড়িগ্রামের বন্যাদুর্গত কয়েকটি উপজেলার ছবি গতকাল শনিবার তোলা।






