বন্যাকবলিতদের পাশে এডিসন গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডিসন গ্রুপ আপনের সহায়তায় গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের এক হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে সাড়ে নয় লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে। বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ধরলাপাড়ের ইউনিয়ন কুলাঘাটের দক্ষিণ শীবেরকুঠি গ্রামে কুলাঘাটের ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে এবং বিকেলে আদিতমারীর মহিষখোচা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে আরও ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক প্রমুখ।