বন্যাকবলিতদের মাঝে চিড়া-গুড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বন্যাকবলিত কামারেরভিটা, কামারপাড়া, ইলিয়াশ খাঁ, উজান বোচাগাড়ি গ্রামের ১ হাজার ৭৫০ জন মানুষের প্রত্যেককে গতকাল শুক্রবার ২ কেজি করে চিড়া ও ২৫০ গ্রাম করে গুড় দেওয়া হয়। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারী এসব ত্রাণ দেন।
ওই উপদেষ্টার পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবদুল মান্নান মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক কওছর আজম, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাদীউল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।