প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর তিস্তাবেষ্টিত ডিমলা ও জলঢাকা উপজেলার বন্যা-উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ত্রাণ) মনোজ মোহন মিত্র। গতকাল শুক্রবার দুপুরে পরিদর্শনকালে তিনি জলঢাকা উপজেলার শৌলমারী এলাকায় বানভাসি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৫টি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করেন। এ ছাড়া তিনি বেলা তিনটায় ডিমলার বাইশপুকুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মাটির রাস্তা পরিদর্শন করে দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দেন। এর আগে ডিমলা উপজেলায় বন্যাকবলিত তিন হাজার ১৪২টি পরিবারকে ২০ কেজি করে চাল ও ১০০ পরিবারকে ৫০০ টাকা করে দেওয়া হয়।