বন্যাদুর্গতদের পাশে ল্যাবএইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ ইউনিয়নের বীর হলকা উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার নারী-পুরুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ল্যাবএইড। বিপুল পরিমাণ চিড়া, গুড়, মোম, দেশলাই ও স্যালাইন এবং ল্যাবএইড গ্রুপের চিকিৎসক ও কর্মকর্তাদের দেওয়া বেশ কিছু পোশাক সম্প্রতি বিতরণ করেন প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা। কর্মকর্তাদের মধ্যে ছিলেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের সেলসের জিএম (সেলস) মনিরুল ইসলাম ভুঁইয়া, ল্যাবএইড গ্রুপের করপোরেট কমিউনিকেশন্সের এজিএম সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।